২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোটি পাউন্ড ক্ষতির সম্মুখীন ইউনাইটেড

ইউরোপীয় প্রতিযোগিতায় উঠতে না পারায় আগামী বছর বড় অঙ্কের ক্ষতি গুণতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ক্ষতির পরিমাণটা হতে পারে তিন কোটি পাউন্ডেরও বেশি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 01:11 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

সম্প্রতি শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম হয়েছে ইউনাইটেড। ইপিএলের প্রথম তিনটি দল সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় আর চতুর্থ দলটি পায় প্লে-অফ খেলার সুযোগ।

১৯৮৯-৯০ মৌসুমের পর লিগে এবারই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দলটির।

তবে বড় ধরণের অর্থের ক্ষতি হলেও এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। সে লক্ষ্যে আসছে দলবদলের বাজারে তারা কিছু খেলোয়াড়কেও দলে ভেড়াতে চায়।

বিবিসি স্পোর্টের একটি প্রতিবেদনে আরো বলা হয়েছে, তিন বছরের চুক্তিতে ইউনাইটেডের কোচ হতে নাকি রাজি হয়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের বর্তমান কোচ লুইস ফন গাল।

গত এপ্রিলে ব্যর্থতায় দায়ে ডেভিড ময়েসকে বহিষ্কার করে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে রায়ান গিগসকে দায়িত্ব দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।