শেষ হলো ক্লাব আরচারি
ক্লাব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্যাম্বো ইভেন্টের পুরুষ এককে ঢাকা আর্মি ক্লাবের ওমর ফারুক সোনা জিতেছেন। প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার বনানীর আর্মি স্টেডিয়ামে মহিলা এককে সোনা জেতেন একই ক্লাবের ইসরাত জাহান।
এককের মতো দলীয় বিভাগেও আর্মির প্রাধান্য। ব্যাম্বো ইভেন্টের পুরুষ ও মহিলা দলগততে স্বর্ণ পদক জিতেছে তারা।
রিকার্ভের পুরুষ এককে তীরন্দাজ সংসদ ক্লাবের ইমদাদুল হক মিলন ও মহিলা এককে ঢাকা আরচারি ক্লাবের শ্যামলী রায় স্বর্ণ পদক পেয়েছেন। এই ইভেন্টের পুরুষ ও মহিলা দলগততে তীরন্দাজ সংসদ স্বর্ণ পদক জেতে।
