পুরস্কার দিতে এসে লাঞ্ছিত কোচ
পাইওনিয়ার ফুটবলের সুপার লিগে ম্যাচ সেরার পুরস্কার দিতে এসে লাঞ্ছিত হলেন অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্রের সহকারী কোচ হাজী মোহাম্মদ রফিক।
শুক্রবার পল্টন মাঠে টিপু সুলতান স্পোর্টিং ক্লাব ও আরাফ স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচ চলাকালীন রেফারির ওপর চড়াও হন টিপু সুলতানের কর্মকর্তারা। ঐসময় রেফারিকে বাঁচাতে গিয়ে আহত হন রফিক।
পুলিশ রেফারিকে উদ্ধার করে নিয়ে যান। এ সময় হামলাকারীরা রফিকের উপর ঝাঁপিয়ে পড়লে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়া এই কোচের মাথায় ৯টি সেলাই লেগেছে।
