২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে মূল পর্বের আট দল চূড়ান্ত

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বের আট দল চূড়ান্ত হয়েছে। বুধবার আঞ্চলিক পর্ব থেকে শেষ দল হিসেবে পরবর্তী পর্বে উঠেছে বাগেরহাট জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:16 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

এদিন বাগেরহাট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক ফাইনালে স্বাগতিকরা ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নড়াইল জেলাকে। ফরোয়ার্ড রেজিয়ার পাঁচ গোলের ওপর ভর করেই এই বড় জয় পেয়েছে বাগেরহাট।

বিজয়ী দলের পক্ষে মিরনা দুটি ও মিতা একটি গোল করেন।

এর আগে রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, বিজেএমসি আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে। গতবারের চ্যাম্পিয়ন আনসার ও স্বাগতিক দল হিসেবে যশোর সরাসরি মূল পর্বে খেলবে।

বাফুফের মহিলা ফুটবল কমিটি সুত্র জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে মূল পর্ব শুরু হতে পারে।