আইভরি কোস্টের দলে দ্রগবা, বাদ এবুই
ব্রাজিল বিশ্বকাপে সাফল্যের জন্য অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন আইভরি কোস্টের কোচ।
আইভরি কোস্টের ব্রাজিল বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন গালাতাসারাইয়ের দিদিয়ের দ্রগবা, দুই ভাই লিভারপুলের কোলো ও ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে, রোমার জার্ভিনিয়ো ও লিলের সলোমান কালু। তবে অভিজ্ঞদের লম্বা এই লাইন থেকে বাদ পড়েছেন ইমানুয়েল এবুই।
কোচ সাবরি লামুশির মঙ্গলবার ঘোষণা করা ২৮ সদস্যের প্রাথমিক দলে মাত্র দুজন খেলোয়াড় আইভরি কোস্টে খেলেন।
