স্কলারির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত
কর ফাঁকি দেয়ার অভিযোগে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি ফৌজদারি তদন্তের মুখে পড়েছেন।
পর্তুগালের গণমাধ্যমগুলোতে বলা হয়, সে দেশে কর ফাঁকি দেয়ার অপরাধে তিনি তদন্তের সম্মুখীন হতে যাচ্ছেন।
২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পর্তুগালের কোচ ছিলেন স্কলারি।
নিজের দেশে বিশ্বকাপ শুরু হওয়ার এক মাসেরও কম সময় বাকি থাকতে এই অভিযোগ এল।
এক বিবৃতিতে স্কলারি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি যে দেশেই কাজ করেছি, সবসময় আমার আয় উল্লেখ করেছি।"
