সেরি আর চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দারুণ খেলেও আলেহান্দ্রো সাবেইয়ার মন গলাতে পারেননি কার্লোস তেভেস। এই ফরোয়ার্ডকে বাদ দিয়েই ব্রাজিল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 May 2014, 10:45 AM
Updated :
13 Oct 2022, 12:05 PM
মঙ্গলবার রাতে ঘোষণা করা সাবেইয়ার ৩০ সদস্যের দলে নেই টটেনহ্যামের ফরোয়ার্ড এরিক লামেলা ও পিএসজির মিডফিল্ডার হাভিয়ার পাস্তোরে।
২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে গুরুত্বপূর্ণ সদস্য তেভেস শেষ বিশ্বকাপটি খেলার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। সাবেইয়া দায়িত্ব নেয়ার পর জাতীয় দলে ডাক পাননি আর্জেন্টিনার হয়ে ৬৪টি ম্যাচ খেলা তেভেস। এবার সেরি আতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে ১৯ গোল করেও কোচের দৃষ্টি কাড়তে পারেননি ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করার জন্য আগামী ২ জুন পর্যন্ত সময় পাচ্ছেন সাবেইয়া।
১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ‘এফ’ গ্রুপে খেলবে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের সঙ্গে।
আর্জেন্টিনা দল:গোলরক্ষক:
মারিয়ানো আন্দুহার (কাতানিয়া), স্যার্হিও রোমেরো (মোনাকো), অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
সেরি আর চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দারুণ খেলেও আলেহান্দ্রো সাবেইয়ার মন গলাতে পারেননি কার্লোস তেভেস। এই ফরোয়ার্ডকে বাদ দিয়েই ব্রাজিল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৪৫, ১৪ মে ২০১৪ | আপডেট: ১২:০৫, ১৩ অক্টোবর ২০২২