জোড়া হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধার বড় জয়
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা ও এনকোচা কিংসলের হ্যাটট্রিকেই বড় এই জয় পেয়েছে তারা।
দ্বিতীয়ার্ধেও গোলবন্যার ধারা অব্যাহত রাখে মুক্তিযোদ্ধা। ম্যাচের ৪৯ ও ৮০ মিনিটে সানডে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ন করেন।
সানডের আগেই অবশ্য হ্যাটট্রিক করেন এনকোচা, ব্যক্তিগত তৃতীয় গোলটি তিনি করেন ৭৬তম মিনিটে।
এ নিয়ে এবারের লিগে হ্যাটট্রিক হয়েছে ৭টি। এর আগে শেখ জামালের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিং দুটি এবং একই দলের হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে, শেখ রাসেলের মিঠুন চৌধুরী, ব্রাদার্সের নাইজেরীয় ফরোয়ার্ড কেস্টার আখন একটি করে হ্যাটট্রিক করেন।
এই জয়ে মুক্তিযোদ্ধা ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। আর হেরে চট্টগ্রাম আবাহনী ৮ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
