বেলজিয়ামের বিশ্বকাপ দলে ইয়ানুজাই
বেলজিয়াম, কসোভো, সার্বিয়া, তুরস্ক আর আলবেনিয়া—এই ৫টি দেশের হয়েই ফুটবল খেলতে পারতেন আদনান ইয়ানুজাই। কিন্তু তিনি জন্মভূমির হয়েই খেলার আগ্রহ দেখিয়েছেন। আর বেলজিয়ামের কোচও তাকে বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন।
মঙ্গলবার কোচ মার্ক ভিলমতসের ঘোষণা করা বেলজিয়ামের ২৪ সদস্যের প্রাথমিক দলে ১২ জনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। এদের মধ্যেই একজন এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ১৯ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ইয়ানুজাই।
বেলিজিয়ামের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ইয়ানুজাইয়ের ক্লাব-সতীর্থ মারোউয়ানে ফেলাইনি।
আর স্বাভাবিকভাবেই বেলজিয়াম দলে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি।
দলে আছেন চেলসির বেলজিয়াম-ত্রয়ী এদেন হ্যাজার্ড, রোমেলু লোকাকু ও থিবো করতোয়া। করতোয়া বর্তমানে ধারে আতলেতিকো মাদ্রিদে খেলছেন।
