২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানা বিশ্বকাপ দলে দুই ভাই

ঘানার বিশ্বকাপ দলে জায়গা হয়েছে দুই ভাই জর্ডান ও আন্দ্রে আইয়ু। তাদের সঙ্গে আছেন জার্মানিতে জন্ম নেয়া স্ট্রাইকার কেভিন-প্রিন্স বোয়াটেং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:44 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

ঘানার কোচ কেউয়েসি আপিয়াহ ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন।

দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠা ঘানা দলে ছিলেন বোয়াটেং ও আন্দ্রে আইয়ু। তবে জর্ডানের সঙ্গে গত বছরের আফ্রিকান নেশনস কাপে মাঠের বাইরেই ছিলেন এ দুজনও।

ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ঘানার তিন প্রতিপক্ষ জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্র।

সবকিছু ঠিক থাকলে কেভিন-প্রিন্সের তার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। গত বিশ্বকাপে জার্মানির হয়ে খেলা জেরোম এবারও প্রাথমিক দলে আছেন।

কেভিন-প্রিন্সের মতো জার্মানিতে জন্ম নেয়া আরেক খেলোয়াড় লেস্টার সিটি ডিফেন্ডার জেফরি শ্লাপও জায়গা পেয়েছেন ঘানা দলে।