২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের খেলোয়াড় নিয়েই ক্যামেরুন দল

ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড় দিয়েই বিশ্বকাপের দল সাজিয়েছেন ক্যামেরুনের কোচ ফলকা ফিনকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:06 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ব্রাজিল বিশ্বকাপে জার্মানির এই কোচের ২৮ সদস্যের প্রাথমিক দলে মাত্র দুজনই ক্যামেরুনের স্থানীয় ক্লাবে খেলা খেলোয়াড়। বাকিরা সবাই ইউরোপ আর তুরস্কে খেলেন।

তিউনিসিয়ার বিপক্ষে প্লে-অফ জিতে ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায় ক্যামেরুন। কোচ ফিনকে তিউনিসিয়ার বিপক্ষে খেলা পুরো স্কোয়াডকেই বলতে গেলে ২৮ সদস্যের দলে রেখেছেন।

ওই দলটিতে থেকে বাদ পড়েছেন কেবল জার্মানির ক্লাব হামবুর্গে খেলা স্ট্রাইকার জ্যাক জুয়া।

আক্রমণভাগে অভিজ্ঞ স্যামুয়েল এতোর ওপর ভরসা রেখেছেন ফিনকে। ৫৫ গোল করে ক্যামেরুনের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এতোর সঙ্গে আছেন বাছাই পর্বে ভালো খেলা ভিনসেন্ট আবুবকর।

ব্রাজিল বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে ক্যামেরুনকে মুখোমুখি হতে হবে ক্রোয়েশিয়া ও মেক্সিকোর।