বিশ্বকাপের প্রাথমিক দল দিল উরুগুয়ে
বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস। সোমবার ২৫ সদস্যের এই দল ঘোষণা করেন তিনি।
উরুগুয়ের জার্সি গায়ে ৭৩টি ম্যাচ খেলে ফেললেও এবারই প্রথম বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের ক্রিস্তিয়ান রদ্রিগেস। তার সঙ্গে বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন গাস্তন রামিরেস, হোসে মারিয়া হিমেনেস, আলেসান্দ্রো সিলভা, আবেল এর্নান্দেস ও ক্রিস্তিয়ান স্তুয়ানি।
আক্রমণভাগে প্রত্যাশিতভাবেই আছেন গত বিশ্বকাপে আলো ছড়ানো লুইস সুয়ারেস, এদিনসন কাভানি ও দিয়েগো ফোরলান ত্রয়ী।
উরুগুয়ের প্রাথমিক দল:
গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা (গালাতাসারাই), মার্তিন সিলভা (ভাস্কো দা গামা), রদ্রিগো মুনিয়স (লিবারর্তাদ)।
ডিফেন্ডার: দিয়েগো লুগানো (ওয়েস্ট ব্রমউইচ আলবিওন) দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ), হোসে মারিয়া হিমেনেস (আতলেতিকো মাদ্রিদ), মার্তিন কাসারেস (জুভেন্টাস), ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা (বেনফিকা), হোর্সে ফুসিলে (পোর্তো), সেবাস্তিয়ান কোয়েইতস (নাসিওনাল)।
ফরোয়ার্ড: লুইস সুয়ারেস (লিভারপুল), এদিনসন কাভানি (পিএসজি), দিয়েগো ফোরলান (ওসাকা), ক্রিস্তিয়ান স্তুয়ানি (এসপানিওল), আবেল এরনান্দেস (পালের্মো)।
