বুধবার থেকে জাতীয় কুস্তি
জাতীয় কুস্তি প্রতিযোগিতা বুধবার শুরু হচ্ছে। ১৬টি ওজন শ্রেনীতে ২৩ দলকে নিয়ে পল্টন কাবাডি স্টেডিয়ামে দুদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পুরুষ ও মহিলা দুই বিভাগের আটটি করে ওজন শ্রেনীতে খেলোয়াড়রা লড়াইয়ে নামবেন।দলগুলো হলো, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা, মাদারীপুর, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারি, খুলনা, যশোর, নড়াইল, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও গাইবান্ধা।
