মহিলা ফুটবলের আঞ্চলিক ফাইনালে বাগেরহাট
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাগেরহাট ভেন্যুর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে স্থানীয় জেলা দল। মঙ্গলবার ফাইনালে তারা মুখোমুখি হবে নড়াইলের।
একই দিনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অন্য ফাইনালে মুখোমুখি হবে টিম বিজেএমসি ও নরসিংদী জেলা।
সোমবার বাগেরহাট ভেন্যুর দ্বিতীয় সেমিফাইনালে স্থানীয় জেলা দল ৩-০ গোলে গোপালগঞ্জকে হারায়।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন তামান্না, মিরনা ও রেজিয়া।
