ফাহাদের শীর্ষস্থান অক্ষুন্ন
জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান। ৬ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ হারিয়েছেন তাহসিনকে।
৫ পয়েন্ট নিয়ে তানজিনা আক্তার তানি দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন আকিব জাওয়াদ, তাহসিন মাহমুদ, আব্দুল্লাহ আল শাহরান সৈকত, সুব্রত বিশ্বাস ও কাঞ্চন ঘারামী।
