মহিলা ফুটবলে সাবিনার ১৩ গোল
সাবিনা খাতুনের ১৩ গোলে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বিশাল ব্যবধানে জিতেছে টিম বিজেএমসি। শনিবার আরামবাগ সিনথেটিক টার্ফে তারা ২০-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে।
এই জয়ে বিজেএমসি আঞ্চলিক ফাইনালে উঠে গেছে।
এই ম্যাচে সাবিনার ১৩ গোল ছাড়াও সুরাইয়া সুলতানা হ্যাটট্রিক করেন। এছাড়া জয়া চাকমা, শারমিন আক্তার, আসিয়া খাতুন ও জান্নাতুল ফেরদাউস একটি করে গোল করেন।
বাগেরহাট ভেন্যুতে দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা ৬-০ গোলে হারিয়েছে পটুয়াখালী জেলাকে।
গোপালগঞ্জের জয়ে রুনা মালি চার গোল করেন এবং রুনি খাতুন ও স্বরসতী একটি করে গোল করেন।
