২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ বায়ার্নের

ঘাম ঝরানো জয় দিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে একমাত্র গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:26 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শনিবার আলিয়াঞ্চ অ্যারেনায় স্বাগতিকদের জয়ের নায়ক পেরুর স্ট্রাইকার ক্লদিও পিসারো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন তিনি।

শেষ রাউন্ডে জিতেছে রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডও। হার্থা বার্লিনকে তাদের মাঠে ৪-০ গোলে হারিয়েছে বরুসিয়া। জোড়া গোল করেন পোল্যান্ডের্ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। বাকি দুটি গোল দুই মিডফিল্ডার সার্বিয়ার মিলোস ইয়োইচ ও আর্মেনিয়ার হেনরিখ মিখিতারিয়ানের।

রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা বায়ার্নের পয়েন্ট ৯০। দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৭১। ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে শালকে।