মাদ্রিদের শেষ চারে শারাপোভা
চীনের লি নার বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষ দুই সেট জিতে মাদ্রিদ ওপেনের সেমি-ফাইনালে
উঠেছেন মারিয়া শারাপোভা।
শুক্রবার কোয়ার্টার-ফাইনালে অষ্টম বাছাই শারাপোভা জিতেছেন ২-৬, ৭-৬ ও ৬-৩ গেমে।
সেমি-ফাইনালে রুশ তারকা শারাপোভা খেলবেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে।
শেষ আটে তৃতীয় বাছাই রাদভান্সকা ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ফরাসি খেলোয়াড় ক্যারোলিন গার্সিয়াকে।
শেষ চারের অন্য ম্যাচে খেলবেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও চতুর্থ বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ।
