২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে নিয়ে টেনিস দেখতে গেলেন রোনালদো

খেলা নেই, অবসর কাটাতে ছেলেকে নিয়ে মাদ্রিদ ওপেনে রাফায়েল নাদালের খেলা দেখতে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো আর তার ছেলেকে হতাশ করেননি নাদাল। মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে জার্কো নিয়েমিনেনের বিপক্ষে জয় নিয়েই কোর্ট ছেড়েছেন স্পেনের এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:45 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বুধবার ভায়াদলিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পেয়েছেন রোনালদো। ম্যাচের অষ্টম মিনিটেই পেশির টান নিয়ে মাঠ ছাড়েন তিনি।

তবে চোট তেমন গুরুতর কিছু নয়। ২৪ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না রিয়াল। হয়ত লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ম্যাচে তাকে খেলাবেন না কোচ।

অবসর পেয়ে ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে সময় দিচ্ছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।