চুক্তির মেয়াদ বাড়ল ব্লাঁর
কোচ লরা ব্লাঁর সঙ্গে চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে পিএসজি। এর অর্থ, ২০১৬ পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গেই থাকছেন ফ্রান্সের এই কোচ।
ফ্রান্সের সাবেক ডিফেন্ডার ব্লাঁ এ মৌসুমে পিএসজিকে ফ্রান্সের লিগ ওয়ান ও লিগ কাপ জিতিয়েছেন।
এ মৌসুমেই কার্লো আনচেলত্তির থেকে দায়িত্ব নেয়ার পর দলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও তুলেছেন।
৪৮ বছর বয়সী ব্লাঁ পিএসজির সঙ্গে আরো এক বছর বেশি থাকতে পারবেন বলে খুব খুশি। ভবিষ্যতে আরো বেশি সময়ের জন্য এই দলটির সঙ্গে থাকার ইচ্ছা তার।
"আমি পিএসজির সঙ্গে থাকতে দারুণ খুশি। লম্বা সময়ের জন্য আমি এই প্রজেক্টের অংশ হতে চাই। ইউরোপের ফুটবলে এটাই সবচেয়ে উচ্চাকাঙ্খী প্রজেক্ট। এক সঙ্গে থাকলে আমরা আরো বড় স্বপ্ন দেখতে পারি।"
২০১২ সালে কাতারের কিউটিআই কোম্পানি পিএসজিকে কিনে নেয়ার পর খেলোয়াড় কিনতে ২০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ ব্যয় করে ক্লাবটি।
সভাপতি নাসের আল-খেলাইফিও ব্লাঁর কাজে বেশ সন্তুষ্ট। এ থেকে বোঝা যায় ভবিষ্যতে হয়ত পিএসজি-ব্লাঁ সম্পর্কটা আরো দৃঢ় হতে পারে।
