২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সভাপতি হতে চান ব্ল্যাটার

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ইঙ্গিত দিয়েছেন, ফিফা সভাপতি হতে আবার ভোটে দাঁড়াতে পারেন তিনি। আগামী বছরে অনুষ্ঠেয় ভোটে জিতলে পঞ্চবারের মতো ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থার প্রধান হবেন ব্ল্যাটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

জুরিখে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সুইজারল্যান্ডের সংবাদপত্র ব্লিককে নিজের এই ইচ্ছের কথা জানান তিনি।

"আমি আবার নির্বাচিত হতে চাই, কারণ এখনো সব কাজ শেষ হয়নি। আমার সময় শেষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে অভিযান এখনো সম্পূর্ণ।"

২০১১ সালে চতুর্থ বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হন ৭৮ বছর বয়সী ব্ল্যাটার।