চলে গেলেন আরেক বিশ্বকাপ শ্রমিক
বিশ্বকাপের জন্য কঠোর পরিশ্রম করলেও তা আর দেখে যাওয়া হলো না মোহাম্মদ আলী ম্যাকিয়েল আফোন্সোর। স্টেডিয়ামের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা গেছেন এই বিশ্বকাপ শ্রমিক।
বৃহস্পতিবার ব্রাজিলের শহর কিউইবায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃডক্ষ।
৩২ বছর বয়সী এই শ্রমিক টেলিকম নেটওয়ার্কের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন।
শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আপাতত স্টেডিয়ামটিতে কাজ বন্ধ রয়েছে।
ব্রাজিল বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের কাজ করতে গিয়ে এই নিয়ে ৮ শ্রমিকের মৃত্যু হলো।
ফিফার জেনারেল সেক্রেটারি জেরোম ভালকে আর ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলো মৃতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
