২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাইডারের গোলে গালাতাসারাইয়ের শিরোপা জয়

তুরস্ক কাপের শিরোপা জিতল গালাতাসারাই। বুধবার ফাইনালে এসকিসেহিরস্পোরের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ওয়েসলি স্নাইডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

রবার্তো মানচিনির দলের জন্য কাপ শিরোপা জয় বড় এক সান্ত্বনা।

লিগ শিরোপার স্বপ্ন দেখলেও এ মৌসুমে তা জেতা হয়নি ইতালিয়ান কোচের এই দলটির। কাপ শিরোপা জিততেও বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের।

জয়সূচক গোলটির জন্য গালাতাসারাইকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত।

এ মৌসুমে অবশ্য আরো একটি শিরোপার হাতছানি আছে গালাতাসারাইয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয়া দলটি তুরস্কের সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিগ শিরোপা জেতা ফেনেরবাচে।