২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জয়ের পর হারল পিএসজি

টানা দ্বিতীয় শিরোপা জয়ের উৎসব করেই রেনের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামে পিএসজি। ২ ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেলেও রেনের কাছে নিজেদের মাঠে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 04:35 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

আগের ম্যাচে মোনাকো ১-১ গোলে গিউয়েনগাম্পের সঙ্গে ড্র করাতেই ২ ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ জিতে যায় পিএসজি।

পিএসজি বুধবার রেনের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পরও ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকায় ২ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে পিএসজির।