২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দলে বিস্ময় অভিজ্ঞ পার্ক

দক্ষিণ কোরিয়ার কোচ হং এমইয়ং বো ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। তার এই দলে বিস্ময় বলতে অভিজ্ঞ ফরোয়ার্ড পার্ক চু-ইয়ং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 04:34 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

২৩ সদস্যের দক্ষিণ কোরিয়া দলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি (৬২) ম্যাচ খেলা দুজনের মধ্যে একজন পার্ক। তবে ২০১১ সালে আর্সেনালে নাম লেখানো এই ফরোয়ার্ড গত দুটি মৌসুম ধরেই চোট আর বাজে ফর্মের সঙ্গে লড়াই করছেন।

দেশের হয়ে ৬২ ম্যাচে ২৪ গোলে পেলেও বর্তমানে ধারে ইংল্যান্ডের দ্বিতীয় সারির ফুটবল দল ওয়ার্টফোর্ডে খেলা পার্কের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই বাজে।

সিউলের উত্তরে পাজুতে জাতীয় ফুটবল কেন্দ্রে দল ঘোষণার সংবাদ সম্মেলনে কোচ বো জানান, তাদের গ্রুপটি বেশ শক্ত।

'এইচ' গ্রুপে দক্ষিণ কোরিয়ার তিন প্রতিপক্ষ বেলজিয়াম, রাশিয়া ও আলজেরিয়া।

গ্রুপ কঠিন হলেও ২০০২ সালে দেশের মাটিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা বো ভালো করার ব্যাপারে আশাবাদী।

দক্ষিণ কোরিয়া দল:

গোলরক্ষক: থং জং রিয়ং(সুওন ব্লুউইংস), কিম সিয়াং জিয়ু (উলসান হুন্দাই), লি বাম ইয়ং (বুশান আইপার্ক)

ডিফেন্ডার: কিম জিন ঝু(আরবিরেক নিগাতা), কিম ইয়ং-গোন(গুয়াংঝু এভারগ্রান্দে), ইয়ং সুক-ইয়ং (কিউপিআর), হং সিওক-হো (হিরোশিমা সানফ্রেকচে), হং জিয়ং-হো (অসবুর্গ), কক তায়ে-ই (আল হিলাল), লি ইয়ং (উলসান হুন্দাই), কিম চ্যাং-জু (কাশিয়া রেইঝুল)

মিডফিল্ডার: কি ঝুং ইয়োয়েং(সান্ডারল্যান্ড), হা দায়ে-ঝুং (বেইজিং গোয়ান), হান কুক-ইয়ংৱ(কাশিয়া রেইঝুল), পার্ক জং-ও(গুয়াংঝু আর অ্যান্ড এফ), কিম বো-কিয়ুং (কার্ডিফ সিটি), লি চুং-ইয়ং (বোল্টন ওয়ান্ডারার্স), জি দং-ওন (অসবুর্গ), সন হিয়ুং-মিন (বেয়ার লেভারকুজেন)

ফরোয়ার্ড: কু জা-চেয়ল (এফএসভি মাইঞ্জ জিরো ফাইভ), লি কিউন-হো(সাংজু সাংমু), পার্ক চু-ইয়ং (ওয়ার্টফোর্ড), কিম সিন-উক (উলসান হুন্দাই)।