২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেল নাপোলি

আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে নাপোলি। ঘরোয়া লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর মঙ্গলবার ক্যালিয়ারিকে সহজেই ৩-০ গোলে হারিয়ে আগামী মৌসুমের ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নেয় দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:20 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

মঙ্গলবার ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় নাপোলির পক্ষে গোল তিনটি করেছেন বেলজিয়ামের স্ট্রাইকার ড্রাইস মার্তেন্স, মেসিডোনিয়ার স্ট্রাইকার গোরান পানদেভ ও সুইজারল্যান্ডের মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি।

এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতে তৃতীয় স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে ওঠা নাপোলির পয়েন্ট ৭২।

এদিন লিগের অপর ম্যাচে ফিওরেন্তিনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সাস্সুয়োলো। দুই ম্যাচ বাকি থাকতে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রাখা ফিওরেন্তিনাকে হারিয়ে অবনমনের শঙ্কা কিছুটা কাটিয়ে উঠেছে সাস্সুয়োলো। দুই ম্যাচ বাকি থাকতে তাদের পয়েন্ট ৩১।

সমান ম্যাচ খেলে শেষ তিনটি দল যথাক্রমে বোলোনিয়া (২৯), কাতানিয়া (২৬) ও লিভোরনো (২৫)।