২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা ফুটবল

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে আরও দুটি ভেন্যুর ফাইনালের দল চূড়ান্ত হয়েছে। দিনাজপুর ভেন্যুতে রংপুর জেলা মুখোমুখি হবে পঞ্চগড় জেলার এবং খুলনা ভেন্যুতে স্থানীয় জেলা দল লড়বে কুষ্টিয়া জেলার সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার এই দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দিনাজপুর ভেন্যুর আঞ্চলিক সেমি-ফাইনালে রংপুর জেলা ৬-০ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে দুটি করে গোল করেন স্বপ্না ও লিমা। এছাড়া একটি করে গোল করেন রোখসানা ও রত্না।

খুলনা ভেন্যুর অপর সেমি-ফাইনালে স্থানীয় জেলা দল ৫-০ গোলে হারিয়েছে ঝিনাইদহ জেলাকে। খুলনার পক্ষে জোড়া গোল করেন পূর্নিমা। এছাড়া একটি করে গোল করেন মুক্তার, জোসনা ও উশমি।