জয় দিয়ে শিরোপা উদযাপন জুভেন্টাসের
নিজেদের মাঠে জুভেন্টাসের সমর্থকরা উৎসবের মেজাজেই ছিল। তাদের সেই আনন্দ আরো রং পেল আতালান্তার বিপক্ষে ১-০ গোলের জয়ে।
সেরি আ শিরোপা এরই মধ্যে নিশ্চিত হয়ে যাওয়া জুভেন্টাসকে গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। জয়সূচক গোলটি করেন সিমোন পাদৈন।
রোববার এএস রোমা কাতানিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেলে মাঠে না নেমেই সেরি আতে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।
এখন অবশ্য একটি রেকর্ডের হাতছানি আছে 'তুরিনের ওল্ড লেডি' নামে পরিচিত দলটির। লিগে নিজেদের বাকি দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেই তারা গড়ে ফেলবে নতুন ইতিহাস। প্রথম ক্লাব হিসেবে সেরি আতে ১০০ পয়েন্ট অর্জন করবে তারা।
৩৬ ম্যাচে আপাতত ৯৬ পয়েন্ট জুভেন্টাসের।
