২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসের বিশ্বকাপ দলে বিস্ময় নেই

কোনোরকম বিস্ময় ছাড়াই ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন হন্ডুরাস কোচ। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে খেলা বেশিরভাগ খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছেন কোচ লুইস ফার্নান্দো সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

পুরো বাছাইপর্বে সব মিলিয়ে হন্ডুরাস দলে ৫৪ জন খেলোয়াড় মাঠে নেমেছেন। এর মধ্যে ৩১ জন বাদ দিয়ে ২৩ সদস্যের দল দিয়েছেন সুয়ারেস। এই দলটির ওপর ভালোই আস্থা আছে কোচের।

"আমি সবাইকে খুশি করতে পারব না। তবে আমাদের গর্বিত করতে এই দলটি ভালো কিছু দিতে পারবে বলেই বিশ্বাস আমার।"

তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা হন্ডুরাস এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে।

হন্ডুরাস দল:

গোলরক্ষক: নোয়েল ভাজাদারেস(অলিম্পিয়া), দোনিস এস্কোবার(অলিম্পিয়া), লুইস লোপেস(রিয়াল এসপানা)।

ডিফেন্ডার: ব্রায়ান বেকেলেস(অলিম্পিয়া), আর্নল্দ পেরালতা(রেঞ্জার্স), এমিলিও ইসাহুইরে(সেল্টিক), হুয়ান কার্লোস গার্সিয়া(উইগান অ্যাথলেটিক), মেইনর ফিগুয়েরোয়া(হাল সিটি), ভিক্তর বার্নারদেস(সান জোসে আর্থকোয়াক), ওসমান চাভেস(কুইংদাও হুনন), হুয়ান পাবলো মোন্তেস(মোতাহুয়া)।

মিডফিল্ডার: লুইস গারিদো(অলিম্পিয়া), রজার এসপিনোজা(উইগান অ্যাথলেটিক), হোর্হে কার্লোস(মোতাহুয়া), উইলসন প্যালাসিওস(স্টোক সিটি), অস্কার বনিয়েক গার্সিয়া(হাউসটন ডায়নামো), আন্দি নাজার(আন্দারলেখট), মারিও মার্তিনেস(রিয়াল এসপানা), মারভিন চাভেস(কলোরাদো র‌্যাপিদস)।

ফরোয়ার্ড: জেরি বেংস্টন(নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন), জেরি প্যালাসিওস(আলাহুয়েনেন্সে), কার্লো কস্টলি(রিয়াল এসপানা), রনি মার্তিনেস (সিডি রিয়াল সোসিয়েদাদ)