২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় শিক্ষক আহত, শিক্ষার্থীদের অবরোধ

বাসের ধাক্কায় এক শিক্ষক আহত হওয়ার পর চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে ইউএসটিসি সংলগ্ন জাকির হোসেন সড়কে নেমে আসে কয়েকশ’ শিক্ষার্থী। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার এসআই জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের কাছে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী বাস এক শিক্ষককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

এর প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

“পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়া হয়েছে। এখন ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে,” বলেন এসআই জাহিদ।

দুর্ঘটনায় আহত শিক্ষককে প্রথমে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে পরে ঢাকার নেয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।