জাতীয় মহিলা ফুটবল
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠে সহজেই জিতেছে খুলনা জেলা। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে ফরিদপুরকে।
খুলনার জয়ে শিরিন করেন জোড়া গোল। অপর গোলটি করেন আম্বিয়া। ফরিদপুরের পক্ষে একমাত্র গোলটি ছন্দার।
দিনাজপুর ভেন্যুতে দিনের অন্য ম্যাচে পঞ্চগড় ১-০ গোলে হারিয়েছে স্থানীয় জেলা দলকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন বর্নিকা দাস।
