তায়কোয়ান্দোতে মিজানের সোনা জয়
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত মাউন্ট এভারেস্ট তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সোনা জিতেছেন বাংলাদেশের মিজানুর রহমান। সোমবার ৮৭ কেজির ওপরের ওজন শ্রেনীতে এই পদক জেতেন এসএ গেমসে সোনা জয়ী এই খেলোয়াড়।
প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদকও জিতেছে।
৬৮ কেজির নিচে ওজন শ্রেনীতে আনোয়ার হোসেন এবং মহিলাদের ৬৭ কেজির নিচে ওজন শ্রেনীতে শাহনাজ খাতুন রুপা জেতেন।
মহিলাদের ৭৩ কেজির নিচে ওজন শ্রেনীতে শ্রাবনী বিশ্বাস এবং ৪৯ কেজির নিচে ওজন শ্রেনীতে উশমা রিয়াজ রামিশা ব্রোঞ্জ পদক পান।
