২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় বাস্কেটবলে বাংলাদেশ

দক্ষিন এশীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আট দেশের অংশগ্রহণে নেপালের কাঠমান্ডুতে বসছে আসরটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

১৩ থেকে ১৭ মের এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১২ মে।

এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় দেড় মাস ধরে প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। শিরোপা ধরে রাখার জন্য আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিজিত কুমার সরকার।

“নেপালে আমরা শিরোপা জেতার জন্যই যাবো। খেলোয়াড়দের পারফরম্যান্সও ভালো। তাই আমরা শিরোপা জিততে আশাবাদী।”

গেলো বছর ঢাকায় অনুষ্ঠিত এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।