২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক সংস্কারের উদ্যোগ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেয় তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

২০০৬ সালে এই ট্র্যাক বসানোর পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েটি জায়াগায় ক্ষতি হয়েছে। বিভিন্ন সময়ে কনসার্ট ও নানা অনুষ্ঠান আয়োজনের কারণেই মূলত ট্র্যাকের ক্ষতি হয়েছে।

অ্যাথলেটিক্স ফেডারেশনের হিসেব মতে ২৭ টি গর্ত আছে এই ট্র্যাকে। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সময় আরও ক্ষতি হয় ১০ কোটি টাকা ব্যয়ে বসানো ট্র্যাকটি।

ট্র্যাকটি সংস্কারের জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন বেশ কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে। তারই প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ ও অ্যাথলেটিক্স ফেডারেশেনের কর্মকর্তারা মিলে ক্ষতিগ্রস্থ ট্র্যাকটি পরিদর্শন করেন।

তাদের সঙ্গে ছিলেন মর্ডান বিল্ডার্সের কর্মকর্তারও, যারা এই ট্র্যাকের নির্মাতা প্রতিষ্ঠান জার্মানির ‘পলিটন’ কোম্পানির বাংলাদেশের প্রতিনিধি। তারাই মূলত এই ট্র্যকটি বসিয়েছে ঢাকায়।

পরিদর্শন শেষে মর্ডান বিল্ডার্সের কর্মকর্তারা ট্র্যাক সংস্কারের জন্য ৬০ লাখ টাকার একটি বাজেট জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। জাতীয় ক্রীড়া পরিষদ তা অনুমোদনের জন্য মন্ত্রনালয়ের কাছে পাঠিয়েছে। ক্রীড়া মন্ত্রনালয়ের অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।