২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের সংঘাতের পর নাপোলির কাপ জয়

দুই ক্লাবের সমর্থকদের সংঘাতের কারণে ৪৫ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনালে ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। পঞ্চমবারের মতো ইতালিয়ান কাপ জয়ের আনন্দে মেতেছে দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 02:46 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

শনিবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ইতালিয়ান কাপের ফাইনালের আগে নাপোলির ৩ সমর্থককে গুলে করে ফিওরেন্তিনার সমর্থকরা। এর প্রভাব ছড়িয়ে পরে গ্যালারিতে। দুই দলের সমর্থকরা একে অপরের দিকে আতশবাজি ছুড়ে মারে, সংঘাতে জড়ায়।

সমর্থকদের এই উন্মত্ততা থামিয়ে ৪৫ মিনিট পর শুরু হওয়া ম্যাচে ১৭ মিনিটের মধ্যেই লরেন্সো ইনসিংনের জোড়া গোলে ২-০তে এগিয়ে যায় নাপোলি।

২৮ মিনিটে ভাহাগাসের গোলে ব্যবধান কমায় ফিওরেন্তিনা। তবে যোগ করা সময়ে নাপোলির ম্যারটেন্সের গোলে সব আশা শেষ হয়ে যায় তাদের।