২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট করে জিতল ব্রাদার্স

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে গোপীবাগের ক্লাবটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:23 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

১৩তম মিনিটে গিনির ফরোয়ার্ড ওসমান শেরিফের ক্রসে মিডফিল্ডার ইসমাইল জাহিদ আলতো হেডে লক্ষ্যভেদ করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন।

অবশ্য ২ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ব্রাদার্স। ১৫ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার সিমন ইজিওদকার শট ঠেকাতে গিয়ে আবাহনী অধিনায়ক নজরুল ইসলাম বল উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোল পায় ব্রাদার্স। ৮৭দ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় হাইতির স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন বাঁ পায়ের শটে গোল করে ব্রাদার্সকে জয়ের উল্লাসে ভাসান।

এই জয়ে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাদার্স । আর চট্টগ্রাম আবাহনী ৭ পয়েন্ট নিয়ে থাকলো সেই নবম স্থানেই।