২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক স্কুল দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক স্কুল দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে স্বাগতিক বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:07 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ফাহাদ ৬ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেন। এই বিভাগে ৩ জন খেলোয়াড় সাড়ে ৪ পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের রাফসান বিন ওমর রানারআপ, ভারতের অর্ক সেনগুপ্ত তৃতীয় এবং স্বাগতিক দলের অনিতা চৌধুরী চতুর্থ হন।

ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্রীদের বিভাগে ভারতের ফিদে মাস্টার অর্পিতা মুখার্জী অপরাজিত চ্যাম্পিয়ন হন।

ছাত্রদের পঞ্চম থেকে সপ্তম শ্রেনী গ্রুপে ভারতের সায়ন্তন মুখার্জী, ছাত্রীদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর গ্রুপে বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস, ছাত্রদের তৃতীয় থেকে চতুর্থ শ্রেনী গ্রুপে বাংলাদেশের আব্দুল্লাহ আল সাহরান সৈকত চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে মোহামেডানে পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।