মহিলা ফুটবলের আঞ্চলিক ফাইনালে নারায়নগঞ্জ ও ময়মনসিংহ
এক ম্যাচ জিতেই জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক ফাইনালে উঠেছে নারায়নগঞ্জ জেলা। শনিবার লক্ষীপুর ভেন্যুতে সেমি-ফাইনালে তারা ৩-০ গোলে কক্সবাজার জেলাকে হারিয়েছে।
রোববার লক্ষীপুর ভেন্যুর ফাইনালে নারায়নগঞ্জ খেলবে খাগড়াছড়ির বিপক্ষে।
রাজশাহী ভেন্যুর ফাইনালে উঠেছে ময়মনসিংহ জেলা। এদিন শেষ চারের লড়াইয়ে ময়মনসিংহ ৫-০ গোলে গাইবান্ধা জেলাকে হারায়। রোববার ফাইনালে রাজশাহীর মুখোমুখি হবে ময়মনসিংহ।
এদিন দিনাজপুর ভেন্যুতে ঠাকুরগাঁও জেলা ২-০ গোলে নীলফামারীকে এবং কুষ্টিয়া ভেন্যুতে ঝিনাইদহ জেলা ৩-০ গোলে রাজবাড়ী জেলাকে হারিয়েছে।
