২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চড় মেরে সমালোচিত রিবেরি

রিয়াল মাদ্রিদের দানিয়েল কারবাহালকে চড় মেরে সমালোচনার মুখে পড়েছেন ফ্র্যাঙ্ক রিবেরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 06:59 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সঙ্গে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার হতাশা তো আছেই। তবে কঠিন এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের ফরাসি এই ফরোয়ার্ড পাশে পাচ্ছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গ্রেতকে।

গত সপ্তাহে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে রিয়ালের কাছে ৪-০ গোলে হেরে যায় বায়ার্ন (দুই লেগ মিলে ৫-০ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা)। সেই ম্যাচেই অশোভন আচরণটি করেন রিবেরি। কারবাহালের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে হঠাৎ করেই তাকে চড় মেরে বসেন বায়ার্নের এই ফরোয়ার্ড।

ঘটনাটি ম্যাচ রেফারির চোখ এড়িয়ে গেলেও টিভি ক্যামেরায় তা ধরা পড়ে। ম্যাচের ধারাভাষ্যকারদের মতেও- রিবেরির অপরাধটা ছিল বহিষ্কৃত হওয়ার মতো। বিভিন্ন গণমাধ্যমেও রিবেরির অখেলোয়াড়সুলভ এই আচরণ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতিও রিবেরির এই আচরণকে অশোভন বললেও এটা রিবেরির স্বাভাবিক আচরণ নয় বলে মন্তব্য করেন।

“কিছুদিন ধরে সে কিছুটা চাপে আছে। তবে ফ্র্যাঙ্ককে আমি খুব ভালোভাবে চিনি, সাধারণত সে এমন আচরণ করে না।”

অপ্রীতিকর ঘটনাটির আগে রিবেরিকে প্ররোচিত করা হয়েছিল বলেও ধারণা নোয়েল লু গ্রেতের।