২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে হ্যাটট্রিকের ছড়াছড়ি

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে শুক্রবার ছিল হ্যাটট্রিকের ছড়াছড়ি। ৩ ম্যাচে ৬টি হ্যাটট্রিক হয়েছে, আর গোল হয়েছে ২৬টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 09:10 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

রাজশাহী ভেন্যুতে ময়মনসিংহ জেলা ১২-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচে বিজয়ী দলের পক্ষে ৪ গোল করেন মার্জিয়া আর ইয়াসমিন ও সাজেদা করেন তিনটি করে গোল। বাকি দুটি গোল সানজিদার।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা নিজেদের মাঠে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে নওগাঁ জেলাকে। স্বপ্না, মারুফা ও নীলা হ্যাটট্রিক করেন। আর নার্গিস ও শিল্পী করেন দুটি করে গোল।

লক্ষীপুর ভেন্যুতে অন্য ম্যাচে কক্সবাজার জেলা ২-১ গোলে হারিয়েছে স্থানীয় জেলা দলকে। বিজয়ী দলের পক্ষে সমাপ্তি ও পারভীন একটি করে গোল করেন। আর লক্ষীপুরের পক্ষে একমাত্র গোলটি করেন মুন্নী।