২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরেও সময় খারাপ সিদ্দিকুরের

সিদ্দিকুর রহমানের খারাপ সময় যেন কাটছেই না। সিঙ্গাপুরের লাগুনা গলফ এবং কান্ট্রি ক্লাবে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপের প্রথম দিন শেষে যৌথভাবে ১৩৯তম স্থানে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

গত মাসে যৌথভাবে ৫৭তম হয়ে মালয়েশিয়া ওপেনে শেষ করা সিদ্দিকুর ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন।

খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। ফলে রাউন্ডের পুরো খেলা এদিন শেষ হয়নি।

তবে নিজের ১৮টি হোল পারের চেয়ে ২ শট বেশি খেলে শেষ করেছেন সিদ্দিকুর। একটি 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করলেও একটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি) ও একটি ‘ডাবল বোগি’ (দুই শট বেশি) করেন।

১৫ লাখ প্রাইজমানির এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন থাইল্যান্ডের পানুফোল পিত্তাইয়ার্ত।