২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহাদের জয়ে শুরু

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক স্কুল দাবা প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছেন স্বাগতিক বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

উন্মুক্ত বিভাগে এদিন আরও জিতেছে ভারতের অর্ক সেনগুপ্তা, রাফসান বিন ওমর, আকিব জাওয়াদ।

মেয়েদের ষষ্ঠ থেকে দশম শ্রেনী বিভাগে ভারতের অর্পিতা মুখার্জী ও আসমিতা দাস, নারায়ণগঞ্জের সুশরাত জাহান নাফিসা, ফাতেমাতুজ্জোহরা জিতেছে।

সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার খুদে দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভিসা না পাওয়ায় নেপালের খেলোয়াড়রা আসতে পারেনি।