মহিলা কাবাডির ফাইনালে ঢাকা ও নড়াইল
আন্তবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা ও নড়াইল জেলা। বুধবার বিকেল সাড়ে ৪ টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ঢাকা ৪টি লোনাসহ ৪৭-২৮ পয়েন্টে পঞ্চগড়কে হারিয়ে ফাইনালে ওঠে।
একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে নড়াইল ২টি লোনাসহ ৩৫-২৮ পয়েন্টে জামালপুরকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে।
