শেষ পর্যন্ত ঢাকার বাইরের দুটি ভেন্যুতে খেলতে রাজি হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের দশ ক্লাব।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Apr 2014, 10:52 PM
Updated :
22 Aug 2022, 06:10 PM
সোমবার পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় ক্লাবগুলো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলতে রাজি হয়।
তবে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম এখনও প্রস্তুত নয় বলে ক্লাবগুলো সেখানে আপাতত খেলতে রাজি নয়।
তিন ভেন্যু পরিদর্শন শেষে রোববার লিগ কমিটির প্রতিনিধিদের প্রতিবেদনের ভিত্তিতেই ক্লাবগুলো ঢাকার বাইরের দুই ভেন্যুতে খেলতে রাজি হয়েছে।
লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, অচিরেই ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে আমরা নতুন সূচি প্রকাশ করবো। আমরা চাই, ঢাকার বাইরে খেলা হোক। তবে ফেনীর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।”
শেষ পর্যন্ত ঢাকার বাইরের দুটি ভেন্যুতে খেলতে রাজি হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের দশ ক্লাব।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২২:৫২, ২৮ এপ্রিল ২০১৪ | আপডেট: ১৮:১০, ২২ আগস্ট ২০২২