২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভলিবলে বিদ্যুৎ ও বিজেএমসি চ্যাম্পিয়ন

জাতীয় ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর মহিলা বিভাগের শিরোপা জিতেছে বিজেএমসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার পল্টন ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এসসি ৩-২ সেটে তিতাস গ্যাসকে হারায়।

মহিলা বিভাগের ফাইনালে আগের আসরে হারের প্রতিশোধ নেয় বিজেএমসি। তারা ৩-১ সেটে হারায় আনসারকে।