২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ষণাত্মক’ মরিনিয়োর সমালোচনায় রজার্স

লিভারপুলের মাঠে অতি রক্ষণাত্মক খেলার জন্য চেলসি কোচ জোসে মরিনিয়োর সমালোচনা করেছেন প্রতিপক্ষ কোচ ব্রেন্ডন রজার্স। যেকোনো ভাবে জিততে চেলসি রক্ষণভাগে দ্বিগুণ জোর দিয়েছিল বলে অভিযোগ লিভারপুল কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ার পর লিভারপুল কোচ জানান, চেলসির খেলার ধরণে তিনি বেশ বিরক্ত হয়েছেন।

“একদম প্রথম মিনিট থেকে তারা বলের পেছনে ১০ জন নিয়ে খেলেছে। আমরা কিন্তু ম্যাচটা জিততেই খেলেছি।”

এই হারের ফলে ২৪ বছর পর লিগ জয়ের বিষয়টি এখন আর শুধুই নিজেদের হাতে নেই ‘অলরেড’ নামে পরিচিত লিভারপুলের। লড়াইয়ে ভালোমতোই রয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসিরও আছে সম্ভাবনা।

এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করেছে লিভারপুলই। তবে অ্যানফিলেন্ড রোববার চেলসির রক্ষণ ভাঙতে পারেনি তারা। এর ব্যাখ্যাও দিয়েছেন লিভারপুল কোচ।

“১৮ গজের বক্সের ওপরে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলানো কঠিন কিছু না। এই রক্ষণ ভাঙা খুব কঠিন।”