ডাচ লিগে চ্যাম্পিয়ন আয়াক্স
টানা চতুর্থবারের মতো ঘরোয়া লিগের শিরোপা জিতেছে আয়াক্স আমস্টারডাম। শিরোপা জয়ের পথে রোববার হেরাক্লিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
ডাচ লিগে আয়াক্সের এটি রেকর্ড ৩৩তম শিরোপা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো নেদারল্যান্ডসের সফলতম দলটি।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই ডেনমার্কের মিডফিল্ডার লাসা সুনের গোলে এগিয়ে গিয়েছিল আয়াক্স। কিন্তু ২২তম মিনিটে ম্যাচে সমতা টানেন জিমোন চিয়োমা। ঐ গোল আয়াক্সকে জয়বঞ্চিত করলেও চ্যাম্পিয়ন হওয়া ঠেকাতে পারেনি।
ডাচ লিগের ১ রাউন্ড বাকি থাকতে চ্যাম্পিয়ন আয়াক্সের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা ফাইয়েনুর্দের পয়েন্ট ৬৬।
