২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের আয়োজনে আন্তর্জাতিক স্কুল দাবা

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক স্কুল দাবা প্রতিযোগিতা। মতিঝিলে ক্লাব অডিটরিয়ামে মঙ্গলবার শুরু হবে প্রতিযোগিতাটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:52 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ক্লাবটির পরিচালক সারওয়ার হোসেন জানান, পাঁচ দিনের প্রতিযোগিতাটি শেষ হবে ৩ মে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের প্রায় দেড় শতাধিক দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেবে।

ভারতের ৪ জন, নেপালের ৩ জন ও শ্রীলংকার ১ জন খুদে দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেবে।

সারওয়ার হোসেন জানান, রাজধানীর ৩০টি স্কুলের প্রায় ১০০ প্রতিযোগী রোববার পর্যন্ত নিবন্ধন করেছে। তবে প্রতিযোগিতার শুরুর দিন পর্যন্ত এই সংখ্যা বেড়ে প্রায় দেড় শতাধিক হতে পারে বলে আশা করছে তারা।