২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডি শুরু

আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা রোববার পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:45 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

দিনের প্রথম ম্যাচে ঢাকা ২টি লোনাসহ ২৫-১৯ পয়েন্টে ফরিদপুরকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে নড়াইল ৩টি লোনাসহ ৩৫-১০ পয়েন্টে ঝিনাইদহের বিপক্ষে জিতেছে।অন্য ম্যাচগুলোতে জামালপুর ৩৮-১৮ পয়েন্টে পঞ্চগড়কে, কুমিল্লা ২৬-২৪ পয়েন্টে বরিশালকে, জামালপুর ৩৫-১৭ পয়েন্টে কুমিল্লাকে এবং ঢাকা ৩১-১৫ পয়েন্টে নড়াইলকে হারায়।এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।