২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুটগার্টে শারাপোভার হ্যাটট্রিক শিরোপা

পোরশে টেনিস গ্রাঁ প্রিঁতে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। ফাইনালে আনা ইভানোভিচের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও ফিরে এসে জিতেছেন এই রুশ তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:41 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার জার্মানির স্টুটগার্টের এই 'ক্লে কোর্টে'র প্রতিযোগিতায় সার্বিয়ার ইভানোভিচের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই নিজের সার্ভে দু'বার পয়েন্ট হারান শারাপোভা।

প্রথম সেট ৩-৬ গেমে হারের পর দ্বিতীয় সেটেও ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ষষ্ঠ বাছাই হিসেবে এখানে খেলতে আসা শারাপোভা। তবে তারপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেটটি জেতেন ৬-৪ গেমে।

শেষ সেটে তার সামনে দাঁড়াতেই পারেননি ইভানোভিচ (৬-১)।

এবছরে শারাপোভার এটি প্রথম আর ক্যারিয়ারে ৩০তম শিরোপা। স্টুটগার্টে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলেন সাবেক এই এক নম্বর তারকা।

চোটের কারণে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকার পর গত বছরের শেষের দিকে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরেন শারাপোভা।